টোকিওতে বাংলাদেশি ও ভিনদেশি বন্ধুদের বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের টোকিওতে বাংলাদেশি ও ভিনদেশি বন্ধুরা স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাঁকে স্মরণ করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি মোড়ক উন্মোচন করা হয় জাপানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির। জাপানি অতিথিদের মধ্যে বইটির অনুবাদক কাজুহিরো ওয়াতানাবেও ছিলেন অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত মাৎসুশিরো হোরিগুচি, টোকিওর বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ইউকা ওসাওয়া, প্রবাসী বাংলাদেশি মাহফুজুল হক প্রমুখ।