প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুজাতিক তেল কোম্পানি ফ্রান্সের টোটাল গ্রুপের সামাজিক ব্যবসা কার্যক্রম Awango by Total বাংলাদেশের বাজারে এনেছে নতুন সোলার লাইট (সৌরবিদ্যুৎ-চালিত বাতি)। মজবুত ও শক্তিশালী সোলার প্যানেল যুক্ত এই সোলার লাইট ৫০ হাজার ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে। এ ছাড়া এতে দেওয়া হচ্ছে দুই বছর বিক্রয়োত্তর সেবা। সম্প্রতি বাংলাদেশে সোলার লাইট বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিংকার, দক্ষিণ এশিয়ার টোটাল গ্রুপের মার্কেটিং অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট বিজয় কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি