টোরিকশাচালককে এসিড নিক্ষেপ, পরে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ সমাধীস্থল-সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার সকালে মো. ফারুক মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালককে সারা শরীরে এসিড নিক্ষেপের পর মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।পুলিশ ধারণা করছে, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে চালককে খুন করা হয়েছে।খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল দুপুরে প্রায় দেড় শ ফুট উঁচু টিলা থেকে ফারুকের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত ফারুক কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোল্লাপাথর শহীদ সমাধীস্থল এলাকায় গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা থেকে লোকজন পিকনিক করতে এসেছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ব্যাপক শব্দে একটি গুলির আওয়াজ হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি লোকজন বুঝে উঠতে পারেনি। পরে লোকজন টিলার ওপর একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ফারুককে খুন করা হয়েছে। লাশের মাথায় ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে।