টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোল আদায়কে কেন্দ্র করে রংপুর নগরের দমদমা সেতু এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পিকআপের চালকদের সঙ্গে টোল আদায়কারীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে পাঁচটি পিকআপ ভ্যান। এ ঘটনায় উত্তেজিত চালকেরা রংপুর-কুড়িগ্রাম সড়কের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ও শ্রমিকেরা জানান, টোল দিতে অস্বীকার করায় টোল আদায়কারীরা এক পিকআপ চালককে পেটায়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।