টোল প্লাজার দুজনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) টোল প্লাজার টোল আদায়কারী দুজনকে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে টোল আদায় ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ড পাওয়া দুজন হলেন টোল প্লাজার ব্যবস্থাপক আমজাদ হোসেন ও তাঁর সহকারী জামিউল আলিম। এ ছাড়া সড়কে যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. রশিদকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় এজেন্সির চারটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন এসব দণ্ডাদেশ দেন।