প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত মেঘনা-গোমতী সেতুর টোল বাড়ানো হয়েছে। মোটরসাইকেল ও রিকশার টোল ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা, অটোরিকশা ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা, প্রাইভেট কার ৫০ টাকার পরিবর্তে ৬৫ টাকা, মাইক্রোবাস ৭০ টাকার পরিবর্তে ৯০ টাকা, মিনিবাস ১৫০ টাকার পরিবর্তে ১৮৫ টাকা, মিনিট্রাক ১৫০ টাকার পরিবর্তে ১৯০ টাকা, কৃষিকাজে নিয়োজিত ট্রাক্টর ১৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, বড় বাস ৪০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা, ট্রাক ও কাভার্ড ভ্যান ৪০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, লরি ও বড় গাড়ি ১০০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ১২৫০ টাকা করা হয়েছে। গতকাল শনিবার থেকে এই টোল বৃদ্ধির বিষয়টি কার্যকর করা হয়েছে।