ট্টগ্রামেঅগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হালিশহরের রঙ্গিপাড়া এলাকার ছিদ্দিক আহমদের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নেভাতে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা। কিন্তু তার আগেই চারটি ঘর পুড়ে যায়।