ট্যাংক বিস্ফোরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরানা পল্টন থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পানির ট্যাংক বিস্ফোরণে অজিউল্লাহ (৫৫) নামের এক স্যানিটারি মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পুরানা পল্টনের একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নামেন অজিউল্লাহ। ট্যাংকের ভেতরে ঢোকার পর মোমবাতি জ্বালান তিনি। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি দগ্ধ হন। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক|