ট্যাংক-লরি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার
সিলেট থেকে ঘোষিত ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় সংগঠনের নেতাদের একটি সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সমঝোতার বিষয়টি বুধবার রাতেই ধর্মঘটি শ্রমিকদের সাংগঠনিকভাবে জানানো হয়েছে বলে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সভাপতি চেরাগ আলী প্রথম আলোকে জানান। গতকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা কাজ শুরু করেছেন। গত শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ চারজনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) মাদকসহ গ্রেপ্তার করে। ঘটনাটি সাজানো দাবি করে গত মঙ্গলবার সিলেটে সংবাদ সমেঞ্চলন করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। সংবাদ সমেঞ্চলন থেকে চার নেতার মুক্তি দাবি করে দেশব্যাপী অনির্দিষ্টকালের ট্যাংক-লরি শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়েছিল।