ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর ফলে গতকাল বুধবার থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরের বিপিসির তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে।সম্প্রতি সিলেট জ্বালানি তেল ডিপো থেকে তেল সরবরাহকে কেন্দ্র করে যমুনা অয়েল ডিপোর মিটারম্যানের সঙ্গে স্থানীয় শ্রমিক নেতাদের গণ্ডগোল হয়। এ ঘটনায় ১১ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট জেলার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁদের মুক্তি না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়।