প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের তিন বছর (২০১৭-২০) মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গত শনিবার সংগঠনটির জাতীয় সম্মেলনে এ কমিটি গঠন হয়। নতুন কমিটির সভাপতি শাহজাহান ভূঁইয়া, কার্যকরী সভাপতি শাজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া মতিন মুন্সী (সিনিয়র সহসভাপতি) ও মীর মোকসেদ (যুগ্ম সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন। সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো ঝুঁকিমুক্ত পরিবেশে জ্বালানি তেল পরিবহনের নিশ্চয়তা, ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা, ওভারটাইম প্রথা চালু, দুর্ঘটনা বিমা পাঁচ লাখ টাকা করা এবং শ্রমিকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে লাইসেন্স দেওয়া।
বিজ্ঞপ্তি