ট্যাংকলরি হরতালের আওতামুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলবাহী ট্যাংকলরি হরতালের আওতামুক্ত রাখা ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে উত্তরবঙ্গে জ্বালানি তেলের বৃহত্তর ডিপো থেকে শ্রমিকেরা তেল তোলা বন্ধ করে দিয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় গত সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।বাঘাবাড়ী জ্বালানি তেলের ডিপোর কার্যালয় ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বগুড়ার শেরপুর থেকে একটি তেলবাহী ট্যাংকলরি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীতে আসছিল। উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড়ে পৌঁছালে হরতাল-সমর্থকেরা ওই লরিটি ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করে। এ সময় তারা এর চালক ও তাঁর সহকারীকেও মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বাঘাবাড়ী নৌবন্দর এলাকার ট্যাংকলরির শ্রমিকেরা তেল উত্তোলন বন্ধ রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন।পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন, শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জিল্লুর রহমান ও থানার ওসি আবদুল জলিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজামেঞ্চল হক বলেন, ‘আমরা নিরাপত্তা চাই। যদি সরকারিভাবে নিরাপত্তা পাওয়া যায়, তাহলে আমরা পুনরায় আলোচনা করে তেল উত্তোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেব।’