ট্যাংকলরির চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে তেলবাহী ট্যাংকলরির চাপায় এক শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বড় হরিশপুর বাইপাস সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার করোটা গ্রামের আফসার আলীর ছেলে জনাব আলী (৩২) ও লালমনিপুর গ্রামের আহম্মদ আলীর মেয়ে তাজমিরা খাতুন (৬) এবং বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৮)।
সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, বেলা দুইটার দিকে করোটা গ্রাম থেকে সাতজন যাত্রীসহ একটি অটোরিকশা নাটোর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি ১ নম্বর সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্যাংকলরি অটোরিকশাটিকে চাপা দেয়।