ট্যাংকলরির সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী লেগুনার সঙ্গে জালালাবাদ সেনানিবাসের ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে সিলেট জেলা জামায়াতের নেতাসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর শিকার খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, জেলা জামায়াতের (উত্তর) সেক্রেটারি মো. আবদুর রব (৪৫), কানাইঘাটের আলাউদ্দিন (৪৭)। দুর্ঘটনায় আহত আরও সাতজন লেগুনাযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে জৈন্তাপুরগামী লেগুনা (সিলেট-ছ-১১-১৭২১) হরিপুরের শিকার খাঁ এলাকায় গিয়ে একটি বাসকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে সিলেটের জালালাবাদ সেনানিবাসের ট্যাংকলরির (নম্বর-০৮৯০১০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে জামায়াত নেতা ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন মারা যান।