ট্যাংকার লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে রেলেওয়ের একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের উচ্চগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তেলবাহী ট্যাংকারটি উচ্চগাঁও এলাকা পার হওয়ার সময় বিকট শব্দে রেললাইনের একটি অংশ ভেঙে যায়। এতে একটি বগি রাস্তার পাশে পড়ে যায় এবং অন্য নয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চাঁদপুর-লাকসাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।