ট্যাংকারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, মাঝিরঘাট এলাকার আনু মাঝির ঘাটের অদূরে কর্ণফুলী নদীতে একটি ট্যাংকারে বিকেল সাড়ে পাঁচটায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নৌবাহিনীর একটি দল এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি।