ট্যাংকারের ধাক্কায় বন বিভাগের ৩টি যান ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবন বিভাগের বিলাসবহুল একটি কেবিন ক্রুজারসহ তিনটি নৌযান তেলের একটি ট্যাংকারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার দুপুরে শরণখোলা-বগি ভারানীতে (খাল) এই ঘটনা ঘটে।
এমভি মক্কা-১ নামের ওই তেলের ট্যাংকারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত নৌযানগুলো হচ্ছে আধুনিক কেবিন ক্রুজার এবং টহল বোট বন হরিণী-১ ও বন হরিণী-৪।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দীন আহম্মেদ গতকাল মঙ্গলবার বলেন, জব্দ করা তেলের ট্যাংকারটি বাগেরহাটের মংলা থেকে বরিশালে যাচ্ছিল। সোমবার বেলা দেড়টার দিকে বগি ভারানী পার হওয়ার সময় ট্যাংকারটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের জেটি ও পন্টুনে আঘাত করে। ১২ জন কর্মচারীসহ ট্যাংকারটি সেটি আটক করেছে।