ট্যাংকারের সঙ্গে লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে গতকাল শুক্রবার যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে৷ এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন৷

চাঁদপুরে আসা লঞ্চের যাত্রী এম এ বাশার জানান, এমভি সোনারতরী নামের লঞ্চটি গতকাল সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়৷ সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা হাইস্পিড কোম্পা​িনর এমভি সামিয়া-২ নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়৷ এ সময় যাত্রীবাহী লঞ্চের সামনের অংশ দুমচে-মুচড়ে যায়৷ লঞ্চে থাকা পাঁচ শতাধিক যাত্রীর মধ্যে ২০ যাত্রী গুরুতর আহত হন৷

এ ছাড়া কয়েকজন যাত্রী আতঙ্কে নদীতে ঝাঁপ দেন৷ তাঁদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়৷