ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি রাইস মিলের পানির ট্যাংকে পরে তিন বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকালে পৌর শহরের খাজা রাইসমিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মুর্শিদা বেগম। সে হাবিব মিয়ার মেয়ে। পরিবারটির সদস্যরা চাতালটিতে শ্রমিক হিসেবে কাজ করছেন। তাঁদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে। শিশুটির মা শিরিনা বেগম বলেন, মুর্শিদা সকালে খেলতে বের হয়। পরে ট্যাংকে তার মৃতদেহ পাওয়া যায়।