ট্যাক্সিক্যাবের প্রস্তাবিত ভাড়াকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন ১১ জন সাবেক ছাত্রনেতা।
গতকাল শনিবার পাঠানো এক বিবৃতিতে ১১ ছাত্রনেতা শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং অযৌক্তিক ভাড়া নির্ধারণের খবরে ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, এই অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় বেশি ভাড়ার ট্যাক্সিক্যাব নামলে লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থরক্ষায় সাধারণ জনগণের পকেট কাটার বৈধতা দেওয়া হবে। এ ধরনের অনৈতিক সিদ্ধান্ত বাতিলসহ জনগণকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান জনবান্ধব পরিবহনব্যবস্থা গ্রহণে ভূমিকা পালন না করে দেশি-বিদেশি লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগী আমলা-রাজনীতিকদের প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত থেকেছে।
বিবৃতিদাতারা হচ্ছেন রুহিন হোসেন, রাগীব আহসান, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, হাসান হাফিজুর রহমান, খালেকুজ্জামান, হাসান তারিক চৌধুরী, শহিদুল ইসলাম ও শরিফুজ্জামান। বিজ্ঞপ্তি।