ট্যানারি শিল্প থেকে ধলেশ্বরী রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যানারি শিল্প নগরীর দূষণের কারণে ধলেশ্বরী নদীতে দূষণ ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার নামের দুটি পরিবেশবাদী সংগঠন। সংগঠন দুটি থেকে আশঙ্কা করা হচ্ছে, এই দূষণ এক নদী বুড়িগঙ্গা থেকে উজানে ধলেশ্বরী, কালীগঙ্গা, তুরাগসহ সংশ্লিষ্ট অন্যান্য জলাধারে ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয় নদী ও এলাকায় মারাত্মক দূষণ এবং পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।
গত সোমবার প্রথম আলোতে প্রকাশিত ‘ট্যানারির বর্জ্যে এবার আক্রান্ত ধলেশ্বরী’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠন দুটি এই উদ্বেগ জানিয়ে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ট্যানারি মালিকদের দায়ী করেছে। তারা আশঙ্কা করছে, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়ায় সঠিক পরিকল্পনার অভাব স্পষ্ট।