ট্যানারি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির ধারাবাহিকতা রক্ষা ও নিয়মিত মজুরি দেওয়াসহ হাজারীবাগের বন্ধ হয়ে যাওয়া ট্যানারি শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল মঙ্গলবার হাজারীবাগের ট্যানারি মোড়ে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সিপিবির ঢাকা দক্ষিণ-পশ্চিম জোন কমিটির উদ্যোগে আন্দোলনরত শ্রমিকদের দাবির প্রতি সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাভারে ট্যানারি স্থানান্তরপ্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিয়ে বলেন, হেমায়েতপুরের চামড়াশিল্প নগরে এখনো পর্যাপ্ত পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করা হয়নি। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে সেখানে কারখানাগুলো আবার কবে চালু হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
সিপিবির ঢাকার দক্ষিণ-পশ্চিম জোন কমিটির সভাপতি দিলীপ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক, জাতীয় পরিষদের সদস্য আবদুল মালেক, শ্রমিকনেতা জলি তালুকদার। বিজ্ঞপ্তি