ট্যানারির বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছেই...
বুড়িগঙ্গার পানিদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হাজারীবাগের ট্যানারির বর্জ্য। বুড়িগঙ্গার পরিবেশদূষণের জন্য ক্ষতিপূরণ বাবদ প্রতিটি ট্যানারি মালিককে ১০ হাজার টাকা প্রতিদিন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। শিল্পমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি সাভারে না সরালে কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ার কথা। সরেজমিনে দেখা গেছে, হাজারীবাগের ১৫৪টি ট্যানারি কারখানার মধ্যে মাত্র ৫০ থেকে ৫৫টি সাভারে গেছে। বাকি কারখানাগুলো হাজারীবাগেই চলমান। প্রতিদিন ট্যানারির কয়েক হাজার টন বর্জ্য মিশছে বুড়িগঙ্গায়। রায়েরবাজার বেড়িবাঁধ হয়ে হাজারীবাগের বারুই খাল দিয়ে ট্যানারির বর্জ্য বুড়িগঙ্গায় যাচ্ছে।
এক গবেষণা প্রতিবেদন বলছে, প্রতিদিন ট্যানারি থেকে ২২ হাজার ঘনমিটার বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হয়। এ নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করেছেন আসাদুজ্জামান
আরও দেখুন: