প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ২৮টি সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে গতকাল বুধবার ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-২ (ইনফো সরকার) প্রকল্পের আওতায় এসব ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন গতকাল দুপুরে কর্মকর্তাদের মধ্যে এসব ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. আবদুল হক ভূঁইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।