ট্যাবলেট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ৩০টি সরকারি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর গভর্নমেন্ট ফেস-২ (ইনফো সরকার) প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান তাঁর কার্যালয়ে ওই সব কার্যালয়ের প্রধানদের হাতে ট্যাবলেটগুলো তুলে দেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি