ট্রলার ও স্পিডবোট সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি-মাওয়া নৌপথে গতকাল বুধবার স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে কমপক্ষে আরও ১০ জন যাত্রী আহত হয়েছে।আহত ব্যক্তিদের শিবচর ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে। কাওরাকান্দি ঘাট ও আহত ব্যক্তিদের দেওয়া তথ্যে জানা গেছে, কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আক্কাস মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। এতে যাত্রীদের সঙ্গে থাকা মালামালও পানিতে হারিয়ে গেছে বলে তাঁরা জানান।শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান বলেন, স্পিডবোট ও ট্রলারটি পুলিশ আটক করেছে।