প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকালে বক্তাবলীর রাধানগর লেংটা পাগলার ওরস থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।
নিখোঁজ ট্রলার যাত্রীরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান, তাঁর মেয়ে মৌসুমী আক্তার ও ছেলে ইমন খান এবং মুন্সিগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আবদুল কাদির ও সেলিম মিয়া। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান খোঁজ করে। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তল্লাশি অভিযান আপাতত স্থগিত রাখা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।