ট্রলার ডুবে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীতে গরুবোঝাই ট্রলার ডুবে মো. সাবেদ (৩০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ২০টি গরুর মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে কারখানা নদীর কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সঙ্গে ধাক্কা লেগে গরুবোঝাই ট্রলার ডুবে যায়।
বাকেরগঞ্জ থানা-পুলিশ জানায়, ১৫৯টি গরু নিয়ে ট্রলারটি বরগুনার থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। ভোরে বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ব্যবসায়ী সাবেদ মারা যান। বেশির ভাগ গরু উদ্ধার হয়েছে। তবে ২০-২৫টি গরু মারা গেছে।