ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লির মেহের আলী চর এলাকায় ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার ওই ঘটনা ঘটে। এতে ট্রলারের ১১ জন জেলে নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলে এবং ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে তল্লাশি শুরু করেছেন। তবে সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল আহম্মেদ বলেন, ‘সোমবার সকালে আকস্মিক ঝড়ে এফবি সাগর নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। সংবাদ পেয়ে আমরা মেহের আলী চর ও কচিখালী ক্যাম্পের র্যাব ও কোস্টগার্ডকে জানাই।