ট্রলার থেকে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা দিগরাজ নৌঘাঁটিতে ট্রলারে মাছ দেখতে গিয়ে নদীতে পড়ে গিয়ে চিত্তরঞ্জন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মংলা থানা-পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে নিলাম করা হয় নৌঘাঁটিতে আটক করা ভারতীয় আটটি ট্রলারের মাছ। এতে অংশ নিয়ে মাছগুলো কিনে নেন বাগেরহাটের সাবেক পৌর কমিশনার চিত্ত রঞ্জন। এরপর তিনি ট্রলারে উঠে মাছ দেখতে গিয়ে মংলা নদীতে পড়ে যান। ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। আজ বেলা ১১টার দিকে মংলা সংলগ্ন পশুর নদীতে ভেসে ওঠে তাঁর মরদেহ। খবর পেয়ে মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চল সেটি উদ্ধার করে।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মাঞ্জুর এলাহী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।