প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে একটি পণ্যবোঝাই ট্রলার ডুবে গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের মালিক মো. শাহজালাল মাঝি বলেন, কলাপাড়া পৌর শহর থেকে চাল, আটা, ময়দা, ডাল, চিনি, সয়াবিন তেলসহ বিভিন্ন ধরনের পণ্য বোঝাই করে ট্রলারটি বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে যাচ্ছিল। রামনাবাদ চ্যানেলের ঢোস এলাকা পার হওয়ার সময় জেলেদের ডুবন্ত খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলদেশ ছিদ্র হয়ে এটি ডুবে যায়।