ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী লঞ্চঘাট এলাকায় বলেশ্বর নদে গতকাল ট্রলারডুবির ঘটনায় শহিদ মুন্সী (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শহিদ উপজেলার তুষখালী গ্রামের নূরুল ইসলাম মুন্সীর ছেলে। ভান্ডারিয়া থানার এসআই নূরুল আমিন শিকদার জানান, উপজেলার জুনিয়া গ্রামের ৩০ জন ধান কাটা শ্রমিক একটি ট্রলারে করে ফরিদপুর যাচ্ছিলেন। দুপুরে তেলিখালী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় যাত্রীদের নদ থেকে ট্রলার ও নৌকার সাহায্যে উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শহিদকে উদ্ধারে পুলিশসহ স্থানীয় লোকজন তৎপর আছে।