প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের জাঙ্গালিয়া নদীতে গত সোমবার যাত্রীবাহী একটি ট্রলার নদীতে স্রোতের তোড়ে ডুবে গেছে৷ এ ঘটনায় সুমা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটি একই ইউনিয়নের তিতকাটা গ্রামের রাম কাপালির মেয়ে৷ সোমবার বেলা তিনটার দিকে সুমার পরিবার আত্মীয় বাড়ি যাচ্ছিল৷ তিতকাটা এলাকার নদীর মোহনায় পড়ে স্রোতে ট্রলারটি ডুবে যায়৷ অপর একটি ট্রলার এসে পরিবারের সদস্যদের উদ্ধার করলেও সুমাকে খুঁজে পায়নি৷ পটুয়াখালী অফিস