ট্রলারডুবি, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে গতকাল শুক্রবার দুপুরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফ ভি টি পঞ্জাবিল নামের ওই ট্রলারের ২৬ মাঝিমাল্লার মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন।
ট্রলারটির মালিক চট্টগ্রামের পটিয়া চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী। তিনি জানান, গতকাল শুক্রবার বেলা একটার দিকে ট্রলারটি গভীর সাগরে চিংড়ি মাছ আহরণ করে কক্সবাজারের হ্যাচারিতে ফিরছিল। এ সময় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মালিকের দাবি অনুযায়ী ট্রলারের ২৬ মাঝিমাল্লার মধ্যে ২৪ জনকে আশপাশের নৌকার লোকজন উদ্ধার করেছে। অপর দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তবে এ ব্যাপারে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে পারেনি।
জানা গেছে, ১২ দিন আগে ট্রলারটি চট্টগ্রাম থেকে সাগরে মাছ ধরতে যায়। চিংড়ি মাছ ধরে প্রতিদিন কক্সবাজারের হ্যাচারিতে রেখে সাগরে ফিরে যেত ট্রলারটি। গতকাল চিংড়ি হ্যাচারিতে রাখতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।