ট্রলারডুবিতে এক শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের কাছে মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে।
নিহত শ্রমিকের নাম মো. সেলিম মিয়া (২৫)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সমপুর গ্রামের দারদ আলীর ছেলে।
মুক্তারপুর নৌ ফাঁড়ির এসআই মোশারফ হোসেন জানান, সকাল ছয়টার দিকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকাসংলগ্ন ধলেশ্বরী নদীতে শাহ সিমেন্ট কারখানার জেটিতে নোঙর করা একটি ট্রলারে সিমেন্ট ওঠাচ্ছিলেন শ্রমিকেরা। প্রায় এক হাজার বস্তা সিমেন্ট ওঠানোর পর হঠাৎ ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় কয়েকজন শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও সেলিম নিখোঁজ থাকেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।