প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে গতকাল সোমবার বিকেলে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩০)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ার কালীপুরা এলাকার নূর মোহাম্মদ কমান্ডারের ছেলে। বন্দর কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম বলেন, সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী পারাপারের সময় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে ছয়জন পানিতে ডুবে যান। পাঁচজনকে জীবিত ও ইকবালকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাল্কহেডটি আটক করা হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি