ট্রলারডুবিতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
একই দিন পুলিশ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর চক এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর কাদের জানান, দুপুরে শহরের নিতাইগঞ্জ কেরোসিনঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে রাকিবুলের লাশ ভেসে ওঠে। গত শুক্রবার শীতলক্ষ্যা নদীতে সিটি ২৪ নামের কার্গো জাহাজের ধাক্কায় ৩০-৪০ জন যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, উপজেলার মোল্লারচর এলাকার চকে ধঞ্চে খেতে গতকাল এক নারীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে বোরকা ও সাদা রঙের কামিজ ছিল।