ট্রলারডুবিতে ৫ জনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। গতকাল শনিবার গভীর রাতে সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে কিছুটা দূরে ট্রলারটি ডুবে যায়।
বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনী সেখানে আজ সকাল থেকে উদ্ধারকাজ চালাচ্ছে।