ট্রলারসহ বনের বিপুল পরিমাণ কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার চরদুয়ানিসংলগ্ন বলেশ্বর নদ থেকে ট্রলারসহ বনের বিপুল পরিমাণ কাঠ আটক করা হয়েছে। গোপন সংবাদে কোস্টগার্ড সোমবার গভীর রাতে বনের কাঠবোঝাই ওই ট্রলার আটক করে।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের চরদুয়ানি বিট কর্মকর্তা নজরুল ইসলামের বরাত দিয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ বলেন, আটককৃত কাঠ সুন্দরবন বা কোনো সংরক্ষিত বন থেকে কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বলেশ্বর নদ থেকে ট্রলার বোঝাই করে বনের কাঠ পাচার করা হচ্ছে—এ সংবাদে সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই নামবিহীন ট্রলারটি আটক করা হয়।