ট্রলারসহ ১৫ জন ভারতীয় জেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় একটি ট্রলারসহ ১৫ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিনই প্রথম আলোয় ‘অনুপ্রবেশ করে বিদেশি জেলেদের মাছ শিকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মংলা থানার উপপরিদর্শক মনজুর এলাহী বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে এ দেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও চুরি করে মাছ শিকারের অভিযোগে দুটি মামলা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই জেলেরা দাবি করেন, দিকনির্ণয়কারী যন্ত্র বিকল হওয়ায় এবং ঝড়ের কবলে পড়ে তাঁরা ভুল করে বাংলাদেশের জলসীমায় চলে আসেন।