ট্রলারে ডাকাতি, আট জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দুটি মাছধরা ট্রলারে গত শুক্রবার জলদস্যুরা হামলা চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ আট জেলে আহত হয়েছেন। এ সময় মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে জলদস্যুরা।ডাকাতকবলিত এফ বি ইকরা ও এফ বি ইয়াসমিন ট্রলারের মালিক পাথরঘাটার কালমেঘা গ্রামের মো. সগির মিয়া জানান, ডাকাতরা ট্রলার দুটি লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এ সময় খলিল গাজী (৩৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হন। তাদের বেধড়ক পিটুনিতে আরও সাত জেলে আহত হন। ট্রলার মালিক জানান, ডাকাতরা আবদুল আজিজ (৪০) ও কবির মিয়া নামের দুই জেলেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে যায়। এ ছাড়া ট্রলার থেকে ডিজেল ও মাছসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে।