ট্রলি চাপায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাইলজুরী এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক খলিলুর রহমান (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীধরনগর গ্রামের গেদু মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন খলিলুর। পথে বানিয়াজুরী-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের বাইলজুরী এলাকায় মাটি বহনকারী একটি ট্রলি (ট্রাক্টর) তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।