ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে কাঠবোঝাই ট্রলি থেকে পড়ে মাহমুদুল হাসান (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার শিরন্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামের আবু সাঈমের ছেলে।
ট্রলির অন্য শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠবোঝাই ট্রলিটি পত্নীতলা পাইকবান্দা বন বিট থেকে পোরশার দিকে যাচ্ছিল। রাত নয়টার দিকে ট্রলিটি সাপাহার উপজেলার শিরন্টি মোড়ে পৌঁছালে চলন্ত ট্রলি থেকে অসাবধানতাবশত শ্রমিক মাহমুদুল পড়ে যান।