ট্রলিচাপায়নিহত১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেলের চালক টুটুল (৩৫) নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের আহত দুই আরোহীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত টুটুলের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার নীলফাবাজার এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে।