ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় আকাশ আলী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আকাশ হরিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই এলাকার আসলাম শাহের ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে হরিশংকরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ট্রলির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকাশ সকালে বাইসাইকেলে করে হরিশংকরপুর বাজারে যাওয়ার সময় পেছন থেকে চলন্ত একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।