ট্রলির ধাক্কায় ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার একডালা মোড়ে গতকাল সোমবার ট্রলির ধাক্কায় হাকিম মোল্লা (৫৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, গতকাল বিকেলে পিরোজপুর থেকে আসা ওই ট্রাকটি একডালা মোড়ে দাঁড়িয়ে ছিল। পাশেই ট্রাকের চালক হাকিমও দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রলি পেছন থেকে হাকিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি পিরোজপুরের সদর উপজেলার রানীপুর গ্রামে।