ট্রলির ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার শেরকোল-পুঠিমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু সালাইন (৩২)। তাঁর বাড়ি পাবনা জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামে। তিনি সিংড়ার কুশাবাড়ী জামে মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সালাইন কুশাবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পমগ্রাম এলাকায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রলি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। তবে তাঁকে আটকের চেষ্টা চলছে।