ট্রলির পেছনে খেলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রলির পেছনে খেলতে গিয়ে ছিটকে পড়ে খালিদ হোসেন নামের তিন বছরের এক শিশু মারা গেছে। আজ রোববার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, শিশু খালিদ গোপালনগর গ্রামের ভুলু মিয়ার ছেলে। গোপালনগর গ্রামের এক ব্যক্তি বাঁশ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি চালিয়ে গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন। তখন খালিদসহ কয়েকজন শিশু ট্রলির পেছনে ঝুলে খেলতে থাকে। একপর্যায়ে খালিদ ট্রলি থেকে ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।