ট্রলির সঙ্গে ধাক্কা সেতুর রেলিং ভেঙে বাস নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় গতকাল রাতে একটি বাস সেতুর রেলিং ভেঙে নদে পড়ে যায় ষ প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় গতকাল রাতে একটি বাস সেতুর রেলিং ভেঙে নদে পড়ে যায় ষ প্রথম আলো

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সিলেটগামী একটি বাস একটি ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে সেতুর রেলিং ভেঙে নদে পড়ে যায়। এতে এক যুবক নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও দু-তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, সেতুর ওপর আল মোবারাকা পরিবহনের ওই বাসটি একটি ট্রলিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে সেতুর ডান পাশের রেলিং ভেঙে তিতাস নদে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার পর দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাত ১১টার দিকে এক লাইনে যানবাহন চলাচল শুরু হয়। ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল এবং ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সদর হাসপাতালের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।