ট্রাইব্যুনাল আইনের শব্দগত সংশোধনী নিয়ে করা রিট খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের শব্দগত সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। ২০০৯ সালের ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। এতে ‘ব্যক্তি’ ও ‘ব্যক্তিবর্গ’ শব্দ যুক্ত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী রিট আবেদনটি করেন। রিটের শুনানির পর ১৩ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। তবে অন্য বিচারপতি রিট আবেদনটি খারিজ করে দেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য উল্লিখিত বেঞ্চে পাঠান। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।